আইপিএলের এবারের আসরই ধোনির শেষ হতে পারে: উথাপ্পা

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই না। রবিন উথাপ্পা মনে করছেন, ২০২৬ সালের আসরই হতে পারে এই কিংবদন্তির বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সাবেক তারকার বর্তমান কাঠামো ও নেতৃত্ব নিয়ে কথা বলেন উথাপ্পা। তাঁর মতে, ধোনি ধীরে ধীরে দলের মূল দায়িত্ব থেকে সরে এসে পর্দার আড়ালে থেকে নেতৃত্বে থাকা ঋতুরাজ গায়কোয়াড়কে দিকনির্দেশনা দেবেন।

উথাপ্পা বলেন, ঋতুরাজকে সময় দেওয়া জরুরি, যাতে তিনি অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ধোনির ছায়া থেকে বেরিয়ে এসে তিনি কীভাবে দল সামলান, সেটিই এখন দেখার বিষয়।

ধোনির বিদায় নিয়ে আবেগঘন পূর্বাভাস দিয়ে এই সাবেক সতীর্থ জানান, ‘২০২৬ সালই সম্ভবত হলুদ জার্সিতে তার শেষ বছর। এ বছর তাকে খেলোয়াড়ের চেয়ে মেন্টর হিসেবেই বেশি দেখা যাবে। ব্যাটিংয়েও তিনি হয়তো আরও নিচের দিকে নামবেন।’

২০২৫ সালের আইপিএলেও ধোনির ভূমিকা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। মূলত ফিনিশার ও উইকেটকিপার হিসেবে খেললেও মাঝপথে ঋতুরাজ চোটে পড়লে আবারও নেতৃত্বের দায়িত্ব নিতে হয় তাঁকে। সে সময় ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে দ্রুত রান তুলে ইনিংস শেষ করার কাজটাই করেছেন তিনি।

৪৩ বছর বয়সেও উইকেটের পেছনে নিজের দক্ষতা অটুট রেখেছেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০টি ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তবে দলে সানজু স্যামসন–এর মতো বিকল্প থাকায় ভবিষ্যতে উইকেটকিপিংয়েও পরিবর্তনের সুযোগ রয়েছে। সব মিলিয়ে, ধোনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে নতুন নেতৃত্বের জন্য পথ করে দিচ্ছেন- এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল : রেল ও সেতুমন্ত্রী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে যা বলছেন শোবিজ তারকারা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আশা

বেনজীরকে খুব শীঘ্রই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

১০

ইঁদুরে তার কাটার জেরে দুই দিন বন্ধ ছিল ঢাকার এআই ক্যামেরা

১১

কুনহার জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচ ব্রাজিলের

১২