শীতে সুস্থ থাকতে করণীয়

ছবি: সংগৃহীত।

শীত এসে গেছে। আর শীতের শুরুতেই কিন্তু আমরা অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়ি। তবে শীত তখনই উপভোগ্য হয় যখন সুস্থ থাকি। এ কারণে সুস্থ থাকতে আমাদের যা করতে হবে-

গরম কাপড় 

অনেকে মনে করেন, গরম কাপড় অর্থাৎ সোয়েটার, শাল জড়ালে মনে হয় দেখতে হাস্যকর কিংবা বেমানান লাগে। এটি কিন্তু একদম ভুল ধারণা।

পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরুন। শরীরে সোয়েটার ও শাল, গলায় মাফলার, হাতে ও পায়ে মোজা পরুন।  

খাদ্যাভ্যাস ঠিক রাখুন

শীতকালে অবশ্যই খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে। প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি এবং আঁশযুক্ত খাবার খান। তৈলাক্ত ও ভারী খাবার যতদূর সম্ভব পরিহার করুন। 

ভারসাম্যপূর্ণ ডায়েট

 শীতকালে পুষ্টিকর খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। ফল, শাকসবজি, আস্ত শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি অন্তর্ভুক্ত করুন। ভিটামিন সি, ডি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

জল খাওয়া 

ঠান্ডা সত্ত্বেও হাইড্রেটেড থাকা জরুরি। প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। উষ্ণ ভেষজ চা, স্যুপ বা ঝোলও উপকারী।

পর্যাপ্ত ঘুম 

স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। ঘুমের মান উন্নত করতে শোবার আগে স্ক্রিন টাইম কমান এবং ঘর আরামদায়ক রাখুন।

সর্দি বা কাশি হলে 

•    জ্বর হলে দু’একদিন বিশ্রাম নিন

•    আক্রান্ত ব্যক্তির গ্লাস, প্লেট, তোয়ালে, বালিশ, চিরুনি অবশ্যই আলাদা করে দিন।  

•    যদি নাক বন্ধ থাকে, গরম পানিতে মেন্থল দিয়ে শ্বাস নিন

•    গোসলে হালকা গরম পানি ব্যবহার করুন

•    গোসলের পর খুব ভালো করে শরীর-মাথা মুছে নিন

•    হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন

•    সর্দি হলে নাক ছিলে যেতে পারে, অলিভ অয়েল বা পেট্রোলিয়ম জেলি লাগিয়ে নিন

•    জ্বর হলে সাধারণত খাবার খাওয়ার রুচি থাকে না, না খেলে আরও অসুস্থ হয়ে যাবেন 

•    এ সময় তরল খাবার বেশি বেশি খেতে হবে

•    ভিটামিন সি সমৃদ্ধ ফল (লেবু, কমলা, আমলকী, পেয়ারা) খান 

•    ধুলাবালি থেকে নিজেকে দূরে রাখতে হবে 

•    হাত সব সময় পরিষ্কার রাখুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২