বেতন পরিশোধে প্রয়োজন ১১ কোটি টাকা মহাসড়ক ছাড়েননি শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ৩২ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি এন জেড গ্রুপের মালিকানাধীন ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা। তারা জানিয়েছেন, বারবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা বেতন পাননি। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টি এন জেড গ্রুপের শ্রমিকরা শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতনের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন। তাদের একটাই কথা, বেতন না পাওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছেড়ে যাবো না।

৩০ ঘণ্টা মহাসড়ক অবরোধ, বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা মহাসড়কের ওপরের এত ক্ষোভ কেন, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আমার ধারণা তারা মনে করেন মহাসড়ক বন্ধ করতে পারলে মালিকের ওপর চাপ আসে, টাকার ব্যবস্থা করতে হয়। তাদের এরকম একটা ধারণা করতে পারে

সারোয়ার আলম বলেন, প্রতিষ্ঠানটির দুজন মালিক। বর্তমানে একজন দেশের বাইরে অবস্থান করছেন। যিনি দেশে আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি মন্ত্রণালয়ে বসে আছেন। যেখানে ফান্ড আছে। উনার কিছু টাকা আছে। উনি চাচ্ছেন এই টাকা যদি তাকে ব্যবস্থা করে দেওয়া হয়, প্রায় ১১ কোটি টাকার মতো; তাহলে উনি এই দুই মাসের বেতনের টাকা পরিশোধ করতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২