যে সময়ের রোদে ‘ভিটামিন ডি’ সবচেয়ে বেশি থাকে

ছবি: সংগৃহীত।

রোদে যাব, না-কি যাব না? এই প্রশ্ন আমাদের সবারই মাথায় কমবেশি আসে। অনেকে মনে করেন রোদে গেলে ত্বক পুড়ে যাবে, রোদের ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রে ত্বকের ক্ষতি করবে, এ কারণে রোদে যাওয়া হয় না। তবে রোদে যাওয়ারও উপকারিতা আছে।

আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন ডি। এটি হাড়ের স্বাস্থ্য যেমন বজায় রাখে, তেমনি ইমিউন সিস্টেম মজবুত করে এবং বিভিন্ন রোগ থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক।

তবে ভিটামিন ডি এর মূল উৎস হলো সূর্যের আলো। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন কতক্ষণ সূর্যের আলো লাগানো উচিত, যাতে শরীর যথেষ্ট ভিটামিন ডি পায়?

বিশেষজ্ঞরা বলছেন, সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যের রোদ ভিটামিন ডির খুব ভালো উৎস। অর্থাৎ, বাইরে বের হয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই সময়ের রোদে আপনার ত্বক সবচেয়ে ভালো ভিটামিন ডি উৎপন্ন করতে পারে। অন্য একটি গবেষণায় দেখা গেছে, মিড ডে-র পরে রোদে যাওয়া আরও বেশি ক্ষতিকর। এতে স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়ে।

সূর্যের আলো না পেলে ভিটামিন ডি এর জন্য কিছু খাবার সহায়ক হতে পারে। মাছ, ডিম, দুধ ফর্টিফাইড খাদ্যভোগের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায়।

যাদের হাড়ের সমস্যা, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ আছে, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি-এর জন্য সূর্যের আলো বা সাপ্লিমেন্ট গ্রহণ করা। বিশেষ করে বয়স্ক বা গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

প্রতিদিন ভিটামিন ডি-এর জন্য প্রায় ১০ থেকে ১৫ মিনিট সকালবেলা সূর্যের আলোতে থাকা যথেষ্ট। সপ্তাহে ৩ থেকে ৫ দিন এই অভ্যাস ধরে রাখলেই শরীর প্রাকৃতিকভাবে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারে। ত্বক ও বয়স অনুসারে সময় সামান্য পরিবর্তন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দকৃত ইরানি সম্পদ ছেড়ে দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র

ইরানি প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

১০

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

১১

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

১২