রুকুতে নবীজি (সা.) যেসব দোয়া পড়তেন

মুমিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ৮২ বার নামাজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে বলেছেন, ‘আর তোমরা আমার স্মরণার্থে নামাজ কায়েম করো।’ (সুরা ত্বহা: আয়াত ১৪)। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ ‘রুকু’ করা। রুকুতে রয়েছে কয়েকটি তাসবিহ ও দোয়া। যা নবীজি (সা.) রুকুতে গিয়ে বার বার পড়তেন। তাহলো—

রুকুতে পড়ার গুরুত্বপূর্ণ দোয়া ও তসবিহ

১. সাধারণ তসবিহ (সর্বনিম্ন তিনবার)—

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

উচ্চারণ: ‘সুবহানা রব্বিয়াল আজিম।’

অর্থ: ‘আমি আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি।’

২. রাসুলুল্লাহ (সা.)-এর পঠিত বিশেষ দোয়া—

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) রুকুতে এই দোয়া বেশি পড়তেন—

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي

উচ্চারণ: ‘সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা; আল্লাহুম্মাগফিরলি।’

অর্থ: ‘হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমি আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।’ (বুখারি ৭৬১)

৩. আত্মসমর্পণের দোয়া

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) রুকুতে (আত্মসমর্পণের) এ দোয়াটিও পড়তেন—

اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِيْ وَ بَصَرِيْ وَ مُخِّي وَ عَظْمِيْ وَ عَصَبِيْ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লাকা রাকাআতু, ওয়াবিকা আমানতু, ওয়ালাকা আসলামতু। খাশাআ লাকা সাময়ি, ওয়াবাসারি, ওয়া মুখখি ওয়া আজমি, ওয়া আসাবি।

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার জন্যই রুকু করলাম, আপনার ওপরই ইমান এনেছি, আপনার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার কাছে অবনত আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, মজ্জা, অস্থি ও শিরা-উপশিরা।’ (মুসলিম)


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২