মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান ও কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয়, মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব অর্জন নিঃসন্দেহে গৌরবের বিষয়। তবে একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব আরও বড়। জীবনে সবার পক্ষে এমন বিরল সম্মান অর্জন সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা জাতির ইতিহাসে অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁরা সবাই মহান মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অসংখ্য আহত ও পঙ্গু মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের যথাযথ সম্মান জানানোর মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের চেষ্টা করছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন এবং সাফল্য তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটি সশস্ত্র বাহিনীর জন্যও গৌরবের বিষয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়, যা ছিল একটি সময়োপযোগী উদ্যোগ।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার স্বপ্ন ও দীপ্তি এখনো উজ্জ্বল রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশকে বর্তমান বাস্তবতায় ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করে যাবে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি সরকারের অঙ্গীকার অটুট থাকবে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা এবং কল্যাণে রাষ্ট্রের সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জন্মদিনে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১

আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের বিএনপি কার্যালয়

২

শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

৩

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নতুন কাঠামো, দুই ফরম্যাটে বাবর-সালমান

৪

৮ দফায় সাড়ে ২৮ হাজার টাকা কমল স্বর্নের দাম

৫

‘ইত্যাদি’র নতুন পর্ব ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে

৬

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-ভ্যান্সের মতপার্থক্য প্রকাশ্যে

৭

জান্নাতের প্রাসাদ লাভ করতে শীতকালে যে ৪ আমল করবেন

৮

আকর্ষণীয় বেতনে ইবনে সিনায় চাকরি

৯

নড়াইলে সাবেক এমপি ও মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১০

ধানমন্ডিতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলের মৃত্যু

১১

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।