একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ

ফাইল ছবি।

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নদীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধাররা হলেন- মা রাবেয়া বেগম (২৬) ও তার একমাত্র ছেলে আব্দুল্লাহ (৩)। রাবেয়া বেগম নবীয়াবাদ গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী ও পূর্বধইর ইউনিয়নের কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে আবদুল মতিনের সঙ্গে রাবেয়া বেগমের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বছরখানেক আগে প্রবাস থেকে আবদুল মতিন ছুটিতে বাড়ি এসে কয়েক মাস থেকে আবার চলে যান।

শনিবার সকালে নামাজ পড়তে উঠে আবদুল মতিনের বাবা আলী আকবর একই রশিতে পুত্রবধূ ও নাতির লাশ ঝুলতে দেখেন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে দুই মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্বেচ্ছায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২