শেষ হলো বিসিবি-গামিনীর সম্পর্ক

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব পালন শেষে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে বারবার সমালোচনায় পড়েছিলেন গামিনি। বেশিরভাগ সময় টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেট প্রস্তুত করা হলেও, পিচের ব্যাটিং-বোলিং আচরণ ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত।

২০১০ সালে বিসিবির দায়িত্ব নেওয়া গামিনির সঙ্গে গত জুলাইয়ে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। কিন্তু চুক্তির প্রায় নয় মাস বাকি থাকতেই তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘চুক্তি অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমরা তার (গামিনি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তবে তাকে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেই অর্থ পরিশোধ করে তার সঙ্গে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

গামিনিকে ছাঁটাই করার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি মিরপুর থেকে সরিয়ে গামিনিকে রাজশাহী স্টেডিয়াম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও গামিনির কার্যকলাপে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড।

অন্যদিকে গত আগস্টে টার্ফ ম্যানেজমেন্ট টিমের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। অস্ট্রেলিয়ান এ কিউরেটর মিরপুরের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিসিবির সঙ্গে গামিনির সম্পর্ক খারাপ হতে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রিকবাজ। গামিনিকে নিয়ে দু-একদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বোর্ডের পক্ষ থেকে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২