তেহরানে ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ

ছবি : সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জন্য প্রধান পানীয় জলের উৎস আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে দীর্ঘদিন ধরে চলা ঐতিহাসিক খরার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তেহরানকে পানীয় জল সরবরাহকারী পাঁচটি ড্যামের মধ্যে একটিতে (আমির কবির ড্যাম) বর্তমানে মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি রয়েছে, যা এর মোট ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ বলে জানিয়েছেন রাজধানীর পানি সরবরাহ প্রতিষ্ঠানের পরিচালক বেহজাদ পারসা।

তিনি জানান, গত বছর একই সময়ে বাঁধটিতে আট কোটি ৬০ লাখ ঘনমিটার পানি ছিল। তেহরান অঞ্চলে বৃষ্টিপাত ‘শতভাগ কমে যাওয়ায়’ এ বিপর্যয় দেখা দিয়েছে। 

তেহরান প্রদেশের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য, গত এক শতাব্দীর ইতিহাসে এ ধরনের খরা ও স্বল্প বৃষ্টির নজির খুব কমই আছে।

এক কোটিরও বেশি জনসংখ্যার এ মহানগর আলবোর্‌জ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত। বরফঢাকা এ পাহাড়গুলোর নদীই সরবরাহ করে পাঁচটি গুরুত্বপূর্ণ জলাধারে পানি। তবে চলমান খরায় সেসব উৎসও শুকিয়ে আসছে। খবর আল জাজিরার।

ইরানি গণমাধ্যম বলছে, তেহরানবাসী প্রতিদিন প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ব্যবহার করে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি রাজধানীর বেশ কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভ্রাট ছিল নিত্যদিনের ঘটনা এবং জ্বালানি–পানি সাশ্রয়ের উদ্দেশ্যে জুলাই–আগস্টে দুই দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল। ওই সময় তেহরানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, এবং দেশের কিছু অঞ্চলে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। 

মহাব্যবস্থাপক বেহজাদ পারসা এখনও বাকি চারটি জলাধারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত বৃষ্টিপাত না বাড়ে এবং পানি ব্যবহারে কঠোরতা না আসে, তেহরানের জন্য সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২