৬ বছর পর আবারো বড় পর্দায় তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত।

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ২০১৫ সালে নির্মাতা আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। সেই সিনেমায় তেমন সাফল্য পাননি অভিনেত্রী। এরপর তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করে যান। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, যার শুটিং হয়েছিল তারও বেশ কয়েক বছর আগে। 

মুক্তি পাওয়া সেই সিনেমার পর তাকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। অবশেষে ৬ বছর পর আবারও ফিরছেন সিনেমায়। ইতিমধ্যে তানিয়া অংশ নিয়েছেন সিনেমাটির শুটিংয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।

সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন— এমন সম্ভাবনাও তিনি আগে উড়িয়ে দেননি। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো।

উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২