৪৬ বছরে পর্দাপণ করলেন তাহসান খান

ছবি: সংগৃহীত।

আজ ১৮ অক্টোবর, জনপ্রিয় এই তারকার জন্মদিন। ১৯৭৯ সালে মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তাহসান রহমান খান। শুধু তারকা হিসেবেই নন, ব্যক্তিজীবনেও তিনি বহু তরুণের আইডল।

তাহসান পড়াশোনা করেছেন এ জি চার্চ স্কুল, সেন্ট যোসেফ ও নটরডেম কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্র্যান্ড ম্যানেজমেন্টে ডিগ্রি নেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী তাহসানের কর্মজীবন শুরু হয় ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিতে। এরপর তিনি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

তবে তার খ্যাতি আসে গান ও অভিনয় থেকে। ছায়ানট থেকে গান শেখা তাহসান প্রথমে ‘ব্ল্যাক’ ব্যান্ডে জনপ্রিয়তা পান। এরই প্রেক্ষিতে ২০০৪ সালে তার প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’ প্রকাশিত হয়। এরপর একক ক্যারিয়ারে এসে 'প্রেম তুমি', 'উদ্দেশ্য নেই', 'আলো', 'ছুঁয়ে দিলে মন'-এর মতো অসংখ্য হিট গান উপহার দেন। ২০০৪ সালে তার প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’ প্রকাশিত হয়।

গান করার পাশাপাশি তিনি টেলিভিশন নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—‘কাছের মানুষ’, ’নীল পরী নীলাঞ্জনা’, ‘মনসুবা জংশন’, ও ‘কথাবন্ধু মিথিলা’। ২০১৯ সালে 'যদি একদিন' সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। বর্তমানে তার হাতে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২