বিশ্বের সেরা স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

ছবি: সংগৃহীত।

চারিদিকে সবুজ পাহাড়, চা-বাগান আর নির্মল প্রকৃতি ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যুক্তরাজ্যের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকেট থ্রি সিক্সটি ফাইভ’ বিশ্বের সবচেয়ে মনোরম সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে। সে তালিকায় বাংলাদেশের এ স্টেডিয়াম জায়গা পেয়েছে।

সিলেটের স্টেডিয়ামটি সবসময়ই দর্শকদের কাছে আলাদা এক আকর্ষণ। শহরের এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত এ মাঠ যেন প্রকৃতির কোলে গড়া এক রূপকথার রাজ্য। চারপাশের সবুজ পাহাড়, চা-বাগানের ফাঁকে উঁকি দেয়া সূর্যের আলো, আর সকাল কিংবা গোধূলির কুয়াশাচ্ছন্ন দৃশ্য। সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে করেছে অনন্য সুন্দর।

২০০৭ সালে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি।

ক্রিকেট ৩৬৫’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় জায়গা পাওয়া বাকি স্টেডিয়ামগুলো হলো দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২