দেশু জুটির ফেরা নিয়ে মুখ খুললেন শুভশ্রী

ছবি : সংগৃহীত।

ক্যারিয়ারের একেবারে স্বর্ণসময় পার করছেন দেব। নতুন বছরের শুরুতেই একের পর এক বড় চমক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে সেই সব চমকের মধ্যে সবচেয়ে বড় খবর—চলতি বছরের পূজায় ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে জনপ্রিয় ‘দেশু’ জুটি।

যদিও এই জুটি ফেরার প্রসঙ্গে দেব এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলি। 

বড়দিনে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর হল ভিজিটে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, এখন আমরা কিছুই বলব না। আপাতত বাকিদের প্রতিক্রিয়াটা উপভোগ করতে চাই। যতটুকু জানা গেছে, সেটুকু নিয়েই খুশি থাকা ভালো।

আমি আর দেব—দু’জনেই সাক্ষী থেকেছি, দশ বছর পর আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে কতটা ভালোবাসা আমরা পেয়েছিলাম। ‘ধূমকেতু’ মুক্তির পরও যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই আমরা বিশ্বাস করি মানুষ আমাদের খুব ভালোবাসে।

প্রসঙ্গত, ২০২৫ সালের আগস্টে মুক্তি পায় দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। যদিও ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে, নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল মুক্তি।

সেই ছবির পর প্রায় এক দশক দেব ও শুভশ্রীকে আর একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। ফলে ‘ধূমকেতু’ ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

ছবি মুক্তির সময় আবার একসঙ্গে প্রচারেও দেখা যায় এই জুটিকে। একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করা, নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পূজা দেওয়া—সব মিলিয়ে দেশু অনুরাগীদের কাছে যেন স্বপ্নপূরণ হয়েছিল। তবে সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।

দেবের একটি মন্তব্য—“শুভশ্রী দুই সন্তানের মা, তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গেছে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। শুভশ্রী সেই মন্তব্যের জবাব দেন, পরে পাল্টা যুক্তিও দেন দেব। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে বেশ উত্তপ্ত। 

এরপর আবার এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অনুরাগীরা।

তবে মাঝেমধ্যেই শুভশ্রীকে বলতে শোনা গেছে, ভালো চিত্রনাট্য পেলে তিনি দেবের সঙ্গে কাজ করতে আগ্রহী। সেই ইঙ্গিত নতুন করে আশার আলো জ্বালায়।

এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রীকে। সেখান থেকেই অনেকেই ধারণা করেন, তাঁদের মধ্যকার দূরত্ব বুঝি কমেছে। দেবও এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দেন।

আর নতুন বছরের শুরুতেই তাঁদের নতুন ছবির ঘোষণায় ফের উত্তেজনায় ভাসছেন দেশু অনুরাগীরা। দীর্ঘ অপেক্ষার পর এই প্রত্যাবর্তন যে টলিউডে বড় চমক—তা বলার অপেক্ষা রাখে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২