চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ছবি সংগৃহীত।

পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

স্থানীয়রা জানান, নিমাইচড়া ইউনিয়নের মাঝ গ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাঝ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। 

এ সময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্মতত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষ্ণু মূর্তিটি জব্দ করে থানায় আনা হয়েছে।  প্রত্মতত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২