খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত: ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত।

ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক বরাবরই তিক্ত। সম্প্রতি এশিয়া কাপের পর এই সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। টুর্নামেন্ট চলাকালীন ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন।

এরপর থেকেই দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে উত্তেজনা বাড়তে থাকে। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে বিজয়ী ভারত ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় দুই বোর্ডের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়।

এই পরিস্থিতিতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, ক্রিকেটে রাজনীতির কোনো স্থান নেই। তিনি উইজডেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "দুঃখিত, কিন্তু ক্রিকেটে রাজনীতি আমি পছন্দ করি না। সোজাসাপ্টা বললে, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের নেওয়া উচিত।

সাহসী হোন, বড় হোন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হচ্ছে না। এখানেই আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দল বা লিগ কার মালিকানায় তা গুরুত্বপূর্ণ নয়, সব দেশের খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া উচিত।"


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২