পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসাল্টেটিভ বোর্ডের (এএডব্লিওসি) জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে -এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল স্পিকারের কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করেন। 

বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ্যে এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসাল্টেটিভ বোর্ডের (এএডব্লিওসি) জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে -এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল স্পিকারের কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ কোনো কোনো দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে স্বাধীনতার পর থেকেই আলোচনা অব্যাহত রেখেছে।

এএডব্লিওসি’র জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদেরকে এএডব্লিওসি -এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমস্যা সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে এএডব্লিওসি’র বার্ষিক সম্মেলনে যোগদান করার জন্য জেনারেল সেক্রেটারি স্পিকারকে আমন্ত্রণ জানান।

এএডব্লিওসি একটি আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানের জন্য ২০১৯ সাল থেকে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেজন্য সংগঠনটির নেতাকর্মীকে স্পিকার ধন্যবাদ জানান। এএডব্লিওসি পানি সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর জাতীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে যে বিধানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদেরকে সে উদ্যোগে সামিল হওয়ার জন্য স্পিকার সুপারিশ করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। বিধানিক’র লাওসে অনুষ্ঠিত পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে স্পিকার প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, এএডব্লিওসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইন ও নীতিগত সহযোগিতা জোরদার করতে কাজ করে।

এ সময় অন্যান্যদের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াত সমর্থিত ১৭ ডিএজি, এএজির পদত্যাগ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ

ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

মিয়ানমারে ভোট ঘিরে ৬ মাসে সেনাবাহিনীর হাতে ৭০০ হত্যা: জাতিসংঘ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

২৮ বছর পর আবারও নকআউট পর্ব নিশ্চিত করল নরওয়ে

১০

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

১১

ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককে মারধরের অভিযোগ

১২