গোপনে অন্তঃসত্ত্বা ক্যাটরিনার ছবি তোলায় সোনাক্ষীর কড়া প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত।

জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত সময় কাটাচ্ছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই গোপনে ক্যামেরাবন্দি করা হয়েছে তাকে এবং ফাঁস হতেই শুক্রবার সকাল থেকে অন্তর্জালে তোলপাড়! আর তাতেই ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। 

আজ শুক্রবার সকালে ক্যাটরিনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের বাড়ির বারান্দায় ছিলেন অভিনেত্রী। পরনে ছিল হালকা গোলাপি রঙের পোশাক। ছবি ঝাপসা হলেও, ক্যাটরিনার চোখেমুখে মাতৃত্বের ছাপ লক্ষ করেন অনুরাগীরা। কিন্তু এভাবে কেন ছবি তোলা হলো? সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনাদের কী সমস্যা? নিজের বাড়িতে থাকা একজন নারীর ছবি অনুমতি ছাড়া তুলে পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করা? আপনারা সবাই অপরাধীর চেয়ে কম নয়। লজ্জাজনক।’

সমালোচনার পর পোর্টালটি পোস্টটি পরবর্তী সময়ে মুছে দেয়। ভক্তরা সোনাক্ষীর এই সাহসিকতাকে প্রশংসা করেছেন। তবে পুরো ঘটনাটি নিয়ে ক্যাটরিনা বা ভিকি এখনো মন্তব্য করেননি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২