সলঙ্গায় দুর্বৃত্তের আগুনে দোকান পুড়ে ছাই : দিশেহারা ব্যবসায়ী

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের আগুনে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার মলামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬), তিনি চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে রড,সিমেন্ট,প্লাস্টিক দরজা,স্যানিটারি ও পাইপ ফিটিংস, কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো।

রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনের মত মঙ্গলবার বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে জানায়,দোকানের শাটারের তালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে।

গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।রাত ২টার দিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী আলমগীর জানান,আগুনে পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল, ৫০০ বস্তা সিমেন্ট,২৬ টন রড,প্লাস্টিকের দরজা, স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশ, কনস্ট্রাকশন কেমিক্যালসহ অন্যান্য সামগ্রী।সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

প্রাথমিকভাবে জানা গেছে,দুর্বৃত্তরা সিএনজিযোগে এসে শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় আলমগীর হোসেন বুধবার বিকেলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে জানিয়েছেন ।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।দ্রুত দোষীদের সনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২