খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। এবারের নির্বাচনে ২৪৩ ভোট পেয়ে তিনি সভাপতি পদে জয়ী হয়েছেন। তবে শুধু শিল্পী সমিতির নির্বাচন নয়, নব্বইয়ের দশক থেকে বাংলা চলচ্চিত্রে একজন পরিচিত মুখ হিসেবেও দর্শকদের কাছে সুপরিচিত শিবা শানু।

চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় নব্বইয়ের দশকে। চলচ্চিত্রে তিনি খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। অভিনেতা ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি দুনিয়ায় তার যাত্রা শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ বাদশাহ’, ‘নষ্ট’, ‘বাপ  ব্যাটার লড়াই’, ‘লাল সবুজ’, এবং ‘প্রিয়তমা’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বড় পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম, তবুও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন শিবা শানু। শিল্পীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তিনি বরাবরই সরব ছিলেন। সে কারণেই শিল্পী সমিতির নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পর শিবা শানু বলেছেন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শিল্পীদের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তার ভাষায়, নির্বাচনের ফল ঘোষণার পর সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। কিন্তু আমি প্রতিশ্রুতি বাস্তবায়নের পর যদি কেউ একটি ফুলও দেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২