আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

ছবি: সংগৃহীত।

আবারো টেস্ট দলের নেতৃত্ব হাতে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, গুঞ্জনটা শোনা গিয়েছিল গতকাল শুক্রবারই। সেটাই সত্য হলো। আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

তবে এই নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে অধিনায়ক বাছাই করতেই হতো বিসিবিকে। অনেক ভেবেচিন্তে তারা শান্তকেই অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেছেন। আলাপ-আলোচনার পর নেতৃত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন শান্ত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে এবং তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে চায়।’ তিনি আরও বলেন, ‘শান্ত নেতৃত্বে যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২