১৫০ রানের মাইলফলক ছুঁতে পারলেন না শান্ত

ছবি সংগৃহিত।

গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের সপ্তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শান্ত।

১৪৮ রানে থামলেন শান্ত। ফলে মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। 

১৫০ রানের মাইলফলক ছোঁয়ার আকুলতা নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের ১৩৬ রান থেকে দেখেশুনে খেলছিলেন, মনে হচ্ছিল বুঝি এবারও বড় ইনিংস আসছে। কিন্তু ভাগ্য সহায় হলো না, মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে শর্টটি ভালো খেলতে পারেননি শান্ত। ফলস্বরূপ, মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪৮ রানে সাজঘরে ফেরেন তিনি। ২৭৯ বলে সাজানো এই দারুণ ইনিংসটি থামার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের অনবদ্য জুটি। 

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২