আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

ছবি সংগৃহিত।

আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একইসঙ্গে নিষেধাজ্ঞার খড়গও নেমে এসেছে সাকিবের ওপর। এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।

জানা যায়, চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।

তবে চাইলেই সাকিব যেকোনো সময়েই বসতে পারবেন বোলিং অ্যাকশন  শোধরানোর পরীক্ষায়। কিন্তু এতে পাশ করলেও থাকবে নো বল ডাকার ঝুঁকি। আম্পায়ার নো ডাকলে, এক বছরের জন্য নিষিদ্ধ হবেন। এবং এই সময়ে কোনো পরীক্ষাই দিতে পারবেন না একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশ করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবের থাকা হচ্ছে না।

উল্লেখ্য, কাউন্টি খেলতে গিয়ে ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সন্দেহের মুখে পড়েন সাকিব। এরপর প্রথমে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং একশনের পরীক্ষা দেন, সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এবার দ্বিতীয়বারের মত এবার ফেল করলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ মার্কিন কৃষি বিভাগের প্রতিনিধিদল

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

৭ মাসে ডেঙ্গুর থাবায় অর্ধশত মৃত্যু

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

ইরাকে একযোগে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলা, নিহত অন্তত ২০

‘বাতাসে দাঁড়িয়ে গান শোনা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে’

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা

১০

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

১১

শিক্ষার্থীদের মারধর নিয়ে কঙ্গনা বললেন, ‘প্রতিটি কাজের বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’

১২