সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উল্লাপাড়ার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ। একই দিকে যাচ্ছিল পাথরবোঝাই ১২ চাকার একটি ট্রাক। মোশারফ ট্রাকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি আসে। সংঘর্ষ এড়াতে তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোশারফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী জাহাজডুবি

শর্ত পূরণ হলেই বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল

বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি, দেয়া হলো গার্ড অব অনার

১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার

কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ১৬টি খালি করার ও ৫০টিকে কারণ দর্শানোর নোটিশ

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

১১

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

১২