সালমান শাহর মৃত্যু রহস্য: তিন দশক পরও বিতর্কের কেন্দ্রে শাবনূর

ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যার বিচার চেয়ে ফের মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। জানালেন, তাঁর নাম জড়িয়ে যে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, “আমাকে কেন দোষারোপ করা হচ্ছে, বুঝতে পারছি না। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। জনগণ যেমন বিচার চায়, সালমান ভাইয়ের মা যেমন চান, আমিও সেই ন্যায়বিচার চাই।”

তিনি জানান, সালমান শাহ ছিলেন তাঁর প্রিয় সহ-অভিনেতা, আর তাঁদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়েছিল। নব্বইয়ের দশকে সালমান-শাবনূর জুটি ছিল ঢালিউডের সোনালি সময়ের প্রতীক। একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন ‘চাওয়া থেকে পাওয়া’সহ ১৪টি জনপ্রিয় ছবিতে।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত সম্প্রতি জানিয়েছে—এটি আত্মহত্যা নয়, হত্যা। ২০ অক্টোবর আদালত রমনা থানাকে হত্যা মামলা রুজুর নির্দেশ দেয়। এরপর সালমানের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে সালমানের স্ত্রী সামিরা হকও আছেন আসামির তালিকায়।

আদালতের নির্দেশের পর থেকেই তোলপাড় পুরো চলচ্চিত্রাঙ্গন। সোশ্যাল মিডিয়ায় ফের জেগে উঠেছে পুরোনো প্রশ্ন, গুজব আর নানা কল্পকাহিনি। স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি আবারও পড়েছে সালমান শাহর সবচেয়ে সফল সহ-অভিনেত্রী শাবনূরের দিকে।

সালমান শাহর মৃত্যু রহস্যের অবসান হবে কবে—এই প্রশ্ন আজও রয়ে গেছে কোটি ভক্তের মনে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১০

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

১২