মা হলেন সালহা খানম নাদিয়া

ছবি : সংগৃহীত।

নতুন বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানালেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন সালহা খানম নাদিয়া। 

ছবিটি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের সুখবরটি শেয়ার করেন তারা।

তবে কবে তিনি মা হয়েছেন পোস্টে তা উল্লেখ করেননি। ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।

কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে।

এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২