ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি সাদিক কায়েমের

ছবি : সংগৃহীত।

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ভারত গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে এ দাবি জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করেন তিনি।

দাবিগুলো হচ্ছে-

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও জবাবদিহির আওতায় আনা এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা গ্রহণ।

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে চিরুনি অভিযান পরিচালনা। গণ-অভ্যুত্থানে হত্যাকারীদের আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং হত্যাকারীদের ফিরিয়ে এনে ব্যবস্থা গ্রহণ।

দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানান সাদিক কায়েম।

ডাকসু ভিপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার দাবি জানান।

সাদিক কায়েম বলেন, আমাদের ভাই শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী— সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরো বলেন, যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে—সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব পদক্ষেপ অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২