ভিন্ন অভিজ্ঞতায় সাদিয়া আয়মান

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এই সিরিজটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে এটি। আর এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং। সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস।

পরিচালনা করেছেন মিরাজ হোসেন। এ প্রসঙ্গে নির্মাতা জানান, সিলভার সাদিয়া’র গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন; যার ভেতরে গোপনে বেড়ে ওঠে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে তৈরি করে নিজস্ব দর্শকগোষ্ঠী। কিন্তু একসময় সেই গোপন সত্য বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের মুখোমুখি অবস্থান। পরিবার, দূরত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজটি।

সাদিয়া আয়মান বলেন, ভিন্নধর্মী এ ধরনের সিরিজ বাংলাদেশে এই প্রথম নির্মিত হলো। এটা ভিন্ন এক অভিজ্ঞতা। আমার বিশ্বাস, নতুন ফরম্যাটের সিরিজটি ভালো লাগবে সবার কাছে। সাদিয়া আয়মান ছাড়াও এতে অভিনয় করেছেন- অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২