চার দিনে রেমিট্যান্স এলো ৫৫৯৭ কোটি টাকা

চলতি বছরের মে মাসের প্রথম চারদিনে দেশে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (৪ মে) একদিনে প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৩০ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম চারদিনে রেমিট্যান্স এসেছিল ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪৬ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৪মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে দুই হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪৮৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২