দ্বিতীয় বিয়ের খবর স্বীকার করলেন রশিদ খান

ছবি: সংগৃহীত।

তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান। দীর্ঘ সময় গোপন রাখার পর অবশেষে নিজেই বিষয়টি স্বীকার করেছেন তিনি। কয়েক দিন আগে এক দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে রশিদকে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন শুরু হয়।

অবশেষে গতকাল রাতে ইনস্টাগ্রামে রশিদ একটি পোস্টে লিখেছেন, “২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা, শান্তি ও বোঝাপড়ার প্রতীক। এমন সঙ্গী পাওয়াই ছিল আমার সব সময়ের আশা।”

তিনি আরও জানান, “সম্প্রতি আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি দাতব্য অনুষ্ঠানে গিয়েছিলাম। অথচ এত সাধারণ একটি বিষয় নিয়েও নানা অনুমান ও গুজব ছড়িয়েছে। আসলে সত্যিটা খুব সহজ—তিনি আমার স্ত্রী, আমরা একসঙ্গেই আছি। আমাদের প্রতি যারা শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

রশিদ পোস্টে দ্বিতীয় বিয়ের কথা উল্লেখ না করলেও পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এটি তাঁর দ্বিতীয় বিয়ে।

র আগে গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদের প্রথম বিয়ের অনুষ্ঠান। রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ ও তাঁর তিন ভাই—আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।

সেদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আফগান দলের তারকারা—মোহাম্মদ নবী, মুজিব–উর–রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এমনকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নসিব খানও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২