সুখবর দিলেন রণদীপ-লোন

ছবি: সংগৃহীত।

দু’বছর আগে সাতপাক ঘুরেছিলেন রণদীপ হুডা-লিন লৈশরাম। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন দম্পতি।

এ দিন সমাজমাধ্যমে খুশির দিনে শুভ খবর ভাগ করে নেন রণদীপ-লিন। বিশেষ দিন বিশেষভাবে উদ্‌যাপন করতে তারা একান্তে সময় কাটাচ্ছেন। তেমনই এক মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন রণদীপ। লিন আর তিনি এক গভীর জঙ্গলে। সামনে আগুন জ্বলছে। হাতে হাত রেখে উভয়ে যেন আগামী আরও অনেক বছর একসঙ্গে পথ চলার শপথ নিচ্ছেন।

ছবি পোস্টের পাশাপাশি তাঁরা আগত সন্তানের কথা ঘোষণা করে ক্যাপশনে লেখেন, ‘দুই বছরের ভালোবাসা, দুঃসাহসিক সব অভিযানের পর…এবার আসছে আমাদের ছোট্ট দুষ্টু সোনা!’

এই পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘নতুন অধ্যায় সুন্দর হতে চলেছে। অভিনন্দন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন ও শুভকামনা।’ একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘ওগো! অভিনন্দন, তোমাদের জন্য অনেক খুশি,’ আবার আরেকজন লিখেছেন, ‘জীবনের নতুন পর্বে প্রবেশের জন্য অভিনন্দন।’

এ বছরের দীপাবলিতে লিনের ছবি ভাগ করে নিতেই প্রথম গুঞ্জন ছড়ায় যে তিনি অন্তঃসত্ত্বা। তিনি নাকি গর্ভ আড়াল করছেন। সেই সময়ে যদিও দম্পতি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তারা প্রকাশ্যে কোনও মতামত জানাননি।

রণদীপকে সামনে স্যাম হারগ্রেভ পরিচালিত আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ছবি ‘ম্যাচবক্স’-এ দেখা যাবে। ছবিটিতে জন সিনা, জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসন, আর্তুরো কাস্ত্রো, তেয়োনা প্যারিস, ডানাই গুরিরা এবং কোরি স্টলও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং এটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২