চট্টগ্রামকে গুঁড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও কপাল পুড়ল চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজির। আগে দুইবার ফাইনাল খেললেও শিরোপার মুখ দেখতে পারেনি শহরটির ফ্র্যাঞ্চাইজি। 

এবারও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। তাদেরকে গুঁড়িয়ে বিপিএলের চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়র্স। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারের ১৩ বল বাকি থাকতেই ১১১ রানে অলআউট হয় চট্টগ্রাম। 

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক শ রান করার আগেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। একমাত্র মির্জা বেগ বাদে কেউই বড় রান করতে পারেননি। বেগ ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। সেটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। দুর্দান্ত বল করেন শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও সাহিবজাদা ফারহান। একপাশে পাকিস্তানি তারকা ফারহান উইকেট আগলে রাখলেও শুরু থেকেই উইকেটে সাবলীল ছিলেন তামিম। উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করার পর আউট হয়ে যান ফারহান (৩০ বলে ৩০)। 

তবে কেন উইলিয়ামসনকে নিয়ে আরেক পাশে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। যেখানে ১৫ বলে উইলিয়ামসনের অবদান ২৪। ১৩০ রানে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। তামিম আউট হন দলীয় ১৬৩ রানের সময়। সেঞ্চুরি করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ৬২ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রানের নান্দনিক এই ইনিংস খেলেন তিনি। 

শেষদিকে অবশ্য রাজশাহীর রান খুব বেশি বাড়াতে পারেননি জেমস নিশাম ও নাজমুল হোসেন শান্ত। ৬ বলে ৭ রান করে নিশাম অপরাজিত থাকলেও ৭ বলে ১১ রান করে শেষ বলে আউট হন শান্ত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রাজশাহী। 

চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। সমান ৪ ওভারে মুগ্ধ মাত্র ২০ রান দিলেও শরিফুল খরচ করেন ৩৩ রান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২