আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম

ছবি সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও তরুণ নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার মধ্যকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরে মাঝে মধ্যেই তাদের প্রেম নিয়ে আলোচনা ও চর্চা শুরু হয়। 

বিভিন্ন সময় দু’জনকে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। আবার ব্যক্তিজীবনের বিশেষ দিনেও একে অপরের পাশে থাকতে দেখা গেছে তাদের।

রাফী-তমার সম্পর্কটা কেবলই প্রেম নাকি বন্ধুত্ব? এমন প্রশ্নের উত্তর বহুবার দিয়েছে এই জুটি। প্রতিবারই তারা রহস্য রেখে গেলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি, নায়িকা ও পরিচালকের সম্পর্কটা যে বিশেষ কিছুই।

তরুণ নির্মাতা রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার কাজ করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। আর সেখান থেকেই দু’জনার প্রেমের গুঞ্জন চাউর হয়।

এরইমধ্যে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই শোনা যায়, রাফী ও তমা মির্জার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তখন এক সাক্ষাৎকারে নির্মাতা বলেন, তমা ও আমাকে জড়িয়ে যেসব খবর শোনা যায়, সেসব শুধুই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো তা আছে। কিন্তু মানুষজন আমাদের নিয়ে যা ভাবে, সেটি নেই।

এদিকে রাফীর এমন বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় তমা জানান, সেই বন্ধুত্বও নাকি নেই! অভিনেত্রীর জবাব, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’

রাফী ও তমার এমন বক্তব্যের পর অবশ্য বুঝতে বাকি থাকে না যে, সম্পর্ক তলানিতে ঠেকেছে। কিন্তু চলতি বছরের শুরুতেই দু’জনার মান-অভিমানের বরফ গলতে শুরু হয়। গত মার্চেই রাফীর বাসায় জন্মদিনে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। ‘দহন’ খ্যাত নির্মাতা ও তার মাকে পাশে নিয়ে কেক কাটেন। সেই সময় এ ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

তবে এখন আবার শোনা যাচ্ছে, রায়হান রাফী ও তমা মির্জার মাঝে সেই প্রেমটা আর নেই। সম্প্রতি নায়িকার এক সাক্ষাৎকারেও মিলল তেমনই ইঙ্গিত। 

যেখানে রাফীর সঙ্গে সম্পর্কে ছন্দপতন হয়েছে কি না, এমন প্রশ্নে তমা বলেন—আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।

তমা মির্জা অবশ্য মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। তার ভাষ্যমতে―প্রেম, বন্ধুত্ব, বিয়ে যেটাই বলা হোক বা না হোক, একসঙ্গে আড্ডা, দেখা বা কথাবার্তা- এসবকে কখনো ছন্দপতন মনে করি না আমি। যদিও সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। আমি তো আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি, এটাই ভালো। একই ক্ষেত্রে কাজ করি বলে আমাদের দেখা হতেই পারে, কথাও হতে পারে, আবার আড্ডাও হতে পারে।

প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্‌যাপন করো।’

রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’ যদিও সেসবই এখন কেবলই অতীত। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২