ঈদযাত্রা নির্বিঘ্নে র‌্যাবের তিন স্তরের নিরাপত্তা গ্রহণ :র‍্যাব

ছবি সংগৃহিত।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। ৯ দিনের ছুটিতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলীর র‍্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।

তিনি বলেন, প্রথমস্তরে ২৪টি টহল কার্যক্রম পরিচালনা করা হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টি থেকে রক্ষা করতে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা কর্মরত আছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায়। গাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট থাকবেন সঙ্গে, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

মাহবুব আলম আরও বলেন, এছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালে টহল দেয়া হচ্ছে।  বাসস্থান ত্যাগের পূর্বে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সক্ষ্যতা না করার পরামর্শ দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২