দোহারে হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হারুন-অর-রশীদের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঢাকার দোহারে বিএনপি নেতা ও শিক্ষক হারুন-অর-রশীদ মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড়ে মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা দ্রুত হারুন-অর-রশীদের খুনি ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান, আল-মামুন লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নজরুল ইসলাম লিটন, অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভূইয়া, তোতা মোল্লা, মশিউর রহমান রিপন, লাভলু দেওয়ান, সেলিম রেজা প্রমুখ।

 

গত বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হলে পেছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে। এ ঘটনায় শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা দায়ের করলে মো: ফারুক হোসেন নামে এজাহারভুক্ত একজন আসামি গ্রেফতার হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২