প্রধানমন্ত্রীর চীন সফর: প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা রোববার (৭ জুন) রাতে চ্যানেল 24-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রসচিব বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন চীনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১-২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন। এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার বেইজিংয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারকসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রসচিব ফিলিপাইন হয়ে বেইজিং যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে সেদিনই তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২