ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বিকল্প পথ হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে অধিকাংশ যানবাহন। এতে বুধবার (২০ মে) সকাল থেকে মদনপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়েছে সাইনবোর্ড এলাকা পর্যন্ত। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।

বুধবার (২০ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মদনপুর, কাঁচপুর, সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

চালকরা জানান, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অধিকাংশ যানবাহন এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় মদনপুর এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং তা ধীরে ধীরে ১০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।

এক ট্রাকচালক বলেন, ভুলতা সড়কের অবস্থা খুবই খারাপ। তাই বাধ্য হয়ে এশিয়ান হাইওয়েতে উঠেছি। কিন্তু এখানেও তীব্র যানজটে পড়ে সময় নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প সড়কে যানবাহনের চাপ বাড়ছে। দ্রুত সড়ক সংস্কার না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ভুলতা-গাউছিয়া সড়কের ভাঙনের কারণে বিপুল সংখ্যক যানবাহন এশিয়ান হাইওয়েতে চলে আসায় মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য কাজ করছেন।

তিনি আরও বলেন, যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি। তবে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

বিগত প্রায় ২ দশক উন্নয়ন বঞ্চিত ছিল বগুড়া: এলজিআরডি প্রতিমন্ত্রী

অ্যাস্টন ভিলা নাকি ফ্রেইবুর্গ, কে ঘোচাবে শিরোপা খরা?

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি এগিয়েছে

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

পটুয়াখালীতে সাইবার মামলায় কারাগারে উপ-খাদ্য পরিদর্শক

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক পরিবর্তন হয়নি: তথ্যমন্ত্রী

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

টিকা বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ

১০

রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামির দায় স্বীকার

১১

রাজধানীতে নিখোঁজের ৫ দিনের মধ্যে ২ বছরের শিশুকে উদ্ধার করলো পুলিশ

১২