চুয়াডাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান মিলনের সভাপতি অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা.ইমরান হাসিব খন্দকার জানান,চুয়াডাঙ্গা জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ ৭৭ হাজার ২৪৭জন। আউটরীচ ৮৯৬টি ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। 

এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা.সাজিদ হাসান (এমওসিএস), চুয়াডাঙ্গা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২