নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বঙ্গভবনে।

বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফিরছে দলটি।

দলের ঘোষণানুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

নির্বাচনে ফলাফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে আরও তিনটি আসন। সব মিলিয়ে বিএনপি ও তার মিত্রদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। ফলে জামায়াত ও তার মিত্রদের মোট আসন সংখ্যা ৭৭।

ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রথমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, এরপর সংসদ নেতা নির্বাচনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর সুবিধাজনক সময় নির্ধারণ করে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে।”

শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য

৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০২

বেগম খালেদা জিয়া: এক গৃহবধূর ‘আপসহীন’ নেত্রী হয়ে ওঠার গল্প

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

জুলাইয়ের পর খাড়গ দ্বীপে প্রথমবার কাঁচা তেল লোডিং

হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প

১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১১

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি

১২