পিকআপ ভ্যান উল্টে সড়কে ডিম, কুড়ানোর সময় দ্রুতগতির বাসচাপায় নিহত ৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় একটি বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত এবং সাত জন আহত হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাক ঘটনাস্থলে এসে চাকা ফেটে সড়কের উল্টে পড়ে। ছড়িয়ে পড়া ডিম কুড়াতে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির নড়াইল এক্সপ্রেসের নামের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। আহত হয়েছেন অন্তত সাতজন। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ওই মহাসড়কে ছয়টি বাস–ট্রাকে আগুন দেয়। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। এছাড়া এলাকাবাসী সূত্রে নিহত অপর তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেক জনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাক চালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

১

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

২

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৩

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৪

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

৫

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

৭

২১ ঘণ্টা পরও ভবনে ধোঁয়া, ভেঙে পড়ছে কাঁচ

৮

দুর্যোগ প্রশমন দিবসে জুড়ীতে সচেতনতামূলক র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

৯

নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

১০

কাজী নজরুল ইসলাম: শৃঙ্খল ভাঙার গান ও এক অসাম্প্রদায়িক আধুনিকতার ইশতেহার

১১

ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

১২