বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে- জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে।

আজ সোমবার কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিন বেলা ১২ টা পরপরই জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছেন এবং বক্তব্য রাখেন। এর আগে সকালে তিনি মহেশখালীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উভয় সভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এদেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী—যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘১২ তারিখ আমরা নিজেরা “হ্যাঁ” ভোট দেব এবং দেশের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। সেজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাফ হবে না ইনশাআল্লাহ।’

এসময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম কমল

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

নতুন আইজিপি আলী হোসেন ফকির

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ কীভাবে পাবেন? আবেদনে যা যা লাগবে

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড

গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

১০

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব

১১

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

১২