উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান ও চাউল ক্রয় সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সকালে উল্লাপাড়া আর এস খাদ্য গুদাম চত্বরে জাতীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান এর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

এবারের বোরো মৌসুমে উল্লাপাড়ায় সরকারিভাবে ৩ হাজার ২৮ মেট্রিক টন বোরো ধান ৩৬ টাকা কেজি দরে ও ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল ক্রয় সংগ্রহ করা হবে। কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় সংগ্রহ করা হবে বলে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২