অভিনন্দন ব্যানার ও বিজ্ঞাপন দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগ্রহীত।

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত সরাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখেন তিনি। সঙ্গে সঙ্গে সেটি সরানোর নির্দেশ দেন এবং তাৎক্ষণিকভাবে ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন দিচ্ছিল। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব সরাতে বলেছেন। কয়েক দিন আগেও বিজয় সরণিতে একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ বার্তা দেখে সেটিও সরানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

বাজারে মোটা চালের দাম বাড়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। জানা গেছে, এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মোটা চাল সাধারণত নিম্নআয়ের মানুষ বেশি কেনেন বলে তিনি গুরুত্ব দেন।

রাজধানীর যানজট ও যানবাহনের গতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে ট্রাফিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

আগে রাজধানীতে গাড়ির গড় গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার। গত ১৪ দিনে তা বেড়ে হয়েছে ৫.৩ কিলোমিটার। এখন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন, ফলে রাস্তা বন্ধ রাখতে হচ্ছে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২