গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক আদিবাসী

ছবি: সংগৃহীত ।

গাজীপুরের শ্রীপুরে পাঁচ শতাধিক গারো সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর ৫নং ওয়ার্ড গারোপাড়া এলাকায় এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের দলে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির,আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোচ ও গারো সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ বিএনপিকে আরও শক্তিশালী করবে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের সংস্কৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে নতুন যোগ দেওয়া আদিবাসী সদস্যদের হাতে বিএনপির পতাকা ও ফুল তুলে দেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২