আমাদের প্রতিদ্বন্দ্বী দল পাক বাহিনীর দাসত্ব করেছিলো- নয়ন

ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের স্বাধীনতা সার্বোভমত্বে অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো। 

সোমবার (৯ ফেব্রুয়ারী) চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে ওরা একই চেহারায় আবির্ভুত হয়েছিলো। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিলো ফ্যাসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, অপরদিকে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্খা যার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্খাকে ধারণ করেনি। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।

তিনি চরফ্যাশন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ইতোমধ্যে তারকে রহমানকে চরফ্যাশনে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসলে চরফ্যাশনে মেডিকেল কলেজ স্থাপন, নদী ভাঙ্গন রোধ ও ভোলা-বরিশাল সেতু স্থাপন করবেন।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলী লেলিন ও এছাড়া উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বাজেটে গুম হওয়া পরিবারের ভাতার ব্যবস্থা করবো: মির্জা ফখরুল

আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন

তিস্তায় ২৫ বাড়ি নদী গর্ভে বিলীন, স্রোতে ভেঙে যাচ্ছে জিও ব্যাগ

ইসিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেয়ার নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির

বিশ্বকাপের বলেই কি বিপাকে পড়ছেন গোলরক্ষকরা?

কক্সবাজারে রোহিঙ্গা শিবির সফরে তাহসান, বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

১০

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান, জাতিসংঘের উদ্ধার অভিযান বন্ধ

১১

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫

১২