দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য: আসিফ আকবর

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের খেলাধুলায় ধারাবাহিকতা আনতে বাৎসরিক নয়, বরং পাঁচ, ১০ ও ১২ বছর মেয়াদি দীর্ঘমেয়াদী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর। তার মতে, সুনির্দিষ্ট ক্রীড়া ক্যালেন্ডার থাকলে বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, কোনো সংস্থা বা টুর্নামেন্টের মধ্যে সংঘাত বা ক্লেস তৈরি হবে না।

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বছরে ১৫ থেকে ২২টি ম্যাচ আয়োজনের সক্ষমতা যাচাইয়ে সার্ভে চলছে, যাতে প্রতিটি জেলায় বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম আরো নিয়মবদ্ধ ও গতিশীল করা যায়।

ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে তিনি জানান, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে, তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁওয়ের একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে পাওয়ার আশ্বাস দেন তিনি।

আসিফ আকবর বলেন, ‘জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় দ্রুতই শুরু হবে। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নই এখন আমাদের প্রধান লক্ষ্য। খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সব সুযোগ-সুবিধা ঠিক আছে কি না তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মের জন্য খেলাধুলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্যসচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের নেতারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২