ইরানের হামলায় কুয়েতে একজন নিহত

ছবি : সংগৃহীত।

ইরানের চালানো নতুন হামলায় কুয়েতে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের হামলার পর দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আংশিকভাবে বিমানবন্দর খোলা হলেও; দেশটি জানিয়েছে, শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো আপাতত চলাচল করবে।

এছাড়া নতুন করে চালানো এ হামলায় কয়েকটি দেশের কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তাসংস্থা এএফপি বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, “ইরান আরেকবার গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। যারমধ্যে আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। তাদের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এরসঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশি মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বিমানবন্দর আংশিক খোলার ব্যাপারে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলেছে, “কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের বিমান চলাচল করবে।”

যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। তবে কুয়েত দাবি করেছে, ইরান তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ১২ টা ৩০ মিনিট) কুয়েতের আন্তর্জাতিক বিমাবন্দরের এক নম্বর টার্মিনালে আঘাত হানে একাধিক ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এখন একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির সরকার। তবে নিহত ব্যক্তি বিমানবন্দরে প্রাণ হারিয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২