কাজের বুয়া সেজে চুরি গ্রেফতার ১

রাজধানীর ধানমন্ডিতে বাসায় কাজের কথা বলে ভুয়া পরিচয়পত্র দিয়ে কাজ নিয়ে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ায় আলমারি থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে  পালিয়ে যায় কাজের বুয়া। 

কাজে যোগ দেয়ার সময় মালিকের নিকট তার নাম রোকসানা বলে জানায়।

পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী থানায় এসে মামলা দায়ের করলে ধানমন্ডি মডেল থানার মামলা নং ১৯, তারিখ-১৯/০১/২০২৫ ইং, ধারা-৩৮১ পেনাল কোড রজু করা হয়। 

রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) ঘটনার  সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, মামলা করার সাথে সাথে পুলিশ এই ঘটনা নিয়ে কাজ করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। 

আসামী কে জিজ্ঞাসাবাদে জানা যায় রোকসানা নামে তৈরি জাতীয় পরিচয়পত্রটি অন্য এক ব্যক্তির।  যা সে একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তার ফটোকপি নিজের কাছে রাখতো। বিভিন্ন বাসায় কাজের সময় সেই পরিচয়পত্রটি  দিতো। তার প্রকৃত নাম শেফালী। বুয়ার কাজের কথা বলে মানুষের বাসায় কাজ নিলেও টঙ্গীতে সে বিলাসী জীবন যাপন করে। টঙ্গীতে তার রয়েছে কোটিপতি সমবায় সমিতি যার নাম "স্বপ্নবিলাস "। 

গ্রেফতারের সময় তার নিকট থেকে নগদ ৩,৪৩,০০০টাকা , গলার মুক্তার হার একটি, নয়টি মোবাইল ফোন , একটি ভ্যানিটি ব্যাগ ও ব্যাগের রক্ষিত চেতনা নাশক  ট্যাবলেট  উদ্ধার করা হয়।  

আরো জানা যায় যে, শেফালী ঢাকা মহানগরের অভিজাত এলাকায় বুয়ার কাজের কথা বলে বাসা বাড়িতে চুরি করে করতো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২