নুরের নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে: চিকিৎসক

ছবি: সংগৃহীত ।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ শনিবার সকালে এ তথ্য জানান।

ডা. মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হয়। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেয়া ছিল। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. মোস্তাক আহমেদ বলেন, রাতেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটিস্ক্যান করানো হলে দেখা যায়, মাথায় আঘাতের পাশাপাশি সামান্য রক্তক্ষরণ হয়েছে। নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। তার চোখ ও মুখ ফুলে গেছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত পাওয়া যায়নি।

নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান জানান, নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ধারণা, আপাতত কোনো অপারেশনের প্রয়োজন নেই।

চিকিৎসক দল জানায়, নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকরা মিলে গঠিত মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে। শিগগিরই বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুর বর্তমানে অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন। তার ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২