স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত।

জ্বালানি সাশ্রয় ও সরকারি খরচ কমানোর জন্য এ বছর স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সাধারণত স্বাধীনতা দিবসে বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনা করে এ বছর তা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ শোক ও মর্যাদার সঙ্গে পালন করা হবে।

২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের সময় কঠোর নিরাপত্তা থাকবে।

ঈদকে সামনে রেখে মানুষের বাড়ি ফেরা যাতে নির্বিঘ্ন হয়, সে জন্যও সরকার ব্যবস্থা নিয়েছে। পোশাক খাতের বেতন-বোনাস সময়মতো দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো সরকারকে আশ্বাস দিয়েছে।

মব বা গণপিটুনির ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব অপরাধকে মব বলা ঠিক নয়। কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ। তবে সরকার মব সংস্কৃতি বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়া নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো মাঠে কোনো কার্যক্রম চালালে পুলিশ তা কঠোরভাবে দমন করবে বলেও তিনি সতর্ক করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২