অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মেলেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, গণপরিবহনে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি। বরং কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নেয়ার ঘটনাও রয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে পুলিশ, র‍্যাব ও ভিজিল্যান্স টিমের কন্ট্রোল রুম রয়েছে এবং সর্বত্র নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়েছে। কোনো যাত্রী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়ম বা যাত্রী হয়রানির ঘটনা পাওয়া যায়নি।

মন্ত্রী আরও বলেন, অধিকাংশ রুটে এখনো টিকিট পাওয়া যাচ্ছে, যদিও কিছু রুটে টিকিট আগেই শেষ হয়ে গেছে। সামগ্রিকভাবে যাত্রীরা নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি যেতে পারছেন। গত ১৫-২০ দিনের প্রস্তুতি, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত থেকেই গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

লোকাল বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, কোথাও অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিক মোবাইল টিম গিয়ে জরিমানা করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে গুলি : আনিসুরসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

অডিশনে বারবার প্রত্যাখ্যাত, ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরলেন অভিনেত্রী

নিউইয়র্কের প‌থে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, সঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

‘পেড্ডি’ বিতর্কের মাঝে নতুন করে আলোচনায় জাহ্নবী

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

১০

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

১১

নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করলো ইরান

১২